
নিজস্ব প্রতিনিধি কলকাতা ১৩ ই জানুয়ারি
বিগত দুই দিনে শীতের প্রভাব বেড়েছে উত্তরবঙ্গে। বালুরঘাটে এক ধাক্কায় নেমেছে তাপমাত্রা।রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকালে কুয়াশা থাকলেও বেলার দিকে সূর্য উঠতে দেখা গেছিল। বুধবার কিন্তু একদম অন্য ছবি। সকাল থেকে কুয়াশার দেখা নেই কিন্তু কনকনে ঠান্ডা উত্তরে হাওয়া শীতের আমেজ কে আরো বাড়িয়ে দিয়েছে। মর্নিং ওয়াকে বেরিয়ে মানুষ শীতকে উপভোগ করছেন। পথচলতি মানুষ রাস্তায় চায়ের দোকানে দাঁড়িয়ে চায়ে চুমুক দিচ্ছেন উষ্ণতার জন্য। এবার সেভাবে শীত জাঁকিয়ে বসে নি উত্তরবঙ্গে। কিছুটা হতাশ ছিল বালুরঘাট বাসি। কিন্তু শেষ ইনিংসে এসে শীতের এই দাপুটে ব্যাটিং উপভোগ করছেন জেলাবাসী।
No comments:
Post a Comment